নেপালের ক্লাবে বাংলাদেশের সানজিদা
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের উইঙ্গার সানজিদা আক্তার নেপালের নারী ফুটবল লিগে খেলতে যোগ দিয়েছেন ললিতপুরের ঝাপা এফসিতে। মঙ্গলবার তিনি নেপালে পৌঁছালেও নিবন্ধন জটিলতায় প্রথম ম্যাচে খেলতে পারেননি।
মাঠের বাইরে বসেই দেখেছেন তার দলের ৫-০ গোলের বড় হার, যেখানে ত্রিভুন আর্মি স্পোর্টস ক্লাব জয় পায়।
এর আগে ভারত ও ভুটানের লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে সানজিদার। ভারতের ইস্টবেঙ্গলের প্রথম বিদেশি নারী ফুটবলার হিসেবেও ইতিহাস গড়েছিলেন তিনি। এবার বাংলাদেশের প্রথম নারী ফুটবলার হিসেবে খেলছেন নেপালের লিগে।
আরও পড়ুনসানজিদা আশা প্রকাশ করেছেন, ভালো পারফরম্যান্স করে দলকে সাফল্য এনে দিতে পারবেন। তিনি জানান, ভুটানের তুলনায় নেপালের লিগে পারিশ্রমিকও বেশি।
মন্তব্য করুন









