ভিডিও বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৮ মার্চ, ২০২৬, ০৪:২১ দুপুর

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে মিরাজ

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে মিরাজ, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সর্বশেষ ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে তার।

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের অন্যতম সেরা পারফরমার ছিলেন এই অলরাউন্ডার। সিরিজে ৫ উইকেট নিয়ে দলকে ২—১ ব্যবধানে জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এই পারফরম্যান্সের সুবাদে ওয়ানডের বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন মিরাজ। পাশাপাশি অলরাউন্ডারদের তালিকায় দুই ধাপ এগিয়ে এখন দ্বিতীয় স্থানে অবস্থান করছেন ২৮ বছর বয়সী এই ক্রিকেটার। 

শুধু মিরাজই নন, র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে আরও কয়েকজন বাংলাদেশির। ব্যাটারদের তালিকায় তানজিদ হাসান ৩১ ধাপ এগিয়ে ৫৫তম এবং লিটন দাস ১০ ধাপ এগিয়ে ৮২তম স্থানে উঠেছেন। বোলারদের তালিকায় তাসকিন আহমেদ ১২ ধাপ এগিয়ে ২৮তম এবং মোস্তাফিজুর রহমান ১৩ ধাপ এগিয়ে ৪৭তম স্থানে আছেন। বড় লাফ দিয়েছেন পেসার নাহিদ রানাও। ৬৫ ধাপ এগিয়ে একশ জনের মধ্যে ঢুকেছেন। তার অবস্থান এখন ৯৮তম।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে মিরাজ

এবার ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রীকে লক্ষ্য করে হামলা

ঈদ মানে আনন্দময় তারপরও হয় বিষাদময়

যুদ্ধের প্রভাবে দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী

ইসরায়েল মার্কিন সরকারকে দখল করে নিয়েছে : সাবেক মার্কিন কর্মকর্তা

সেনেগালের শিরোপা কেড়ে নিয়ে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা