মিরাজ-সালমান রানআউট নিয়ে যে ব্যাখ্যা দিল এমসিসি
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় ওয়ানডেতে সালমান আলি আগার বিতর্কিত রানআউট নিয়ে অবশেষে ব্যাখ্যা দিয়েছে মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। সংস্থাটি জানিয়েছে, আইন অনুযায়ী সিদ্ধান্তটি সঠিক ছিল। তবে ‘স্পিরিট অব ক্রিকেট’ এর অংশ হিসেবে চাইলে বাংলাদেশ আবেদন প্রত্যাহার করতে পারত।
ঘটনাটি ঘটে ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে।
ম্যাচের পর আগা স্পিরিট অব ক্রিকেটের কথা উল্লেখ করে বলেন, তিনি হলে এমন পরিস্থিতিতে ভিন্ন সিদ্ধান্ত নিতেন এবং 'স্পোর্টসম্যান স্পিরিট' বজায় রাখতেন।
বিতর্কের প্রেক্ষিতে এমসিসি এক বিবৃতিতে জানায়, আইন অনুযায়ী আম্পায়ারদের সিদ্ধান্তে কোনো ভুল ছিল না।
বিবৃতিতে বলা হয়, 'আইনের নিয়ম অনুযায়ী আম্পায়ারদের পক্ষে ভিন্ন কিছু করার সুযোগ ছিল না। যখন উইকেট ভাঙা হয়েছে, নন-স্ট্রাইকার তখন ক্রিজের বাইরে ছিলেন এবং বল তখন খেলার মধ্যেই ছিল।
এমসিসি আরও জানায়, আগার উচিত ছিল বল ধরার চেষ্টা না করে দ্রুত নিজের ক্রিজে ফেরার দিকে মনোযোগ দেওয়া। সংস্থাটি সতর্ক করে বলেছে, ফিল্ডিং দলের অনুমতি ছাড়া ব্যাটসম্যানের বল তোলা উচিত নয়। এমন করলে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট হওয়ার ঝুঁকি থাকত।
তবে আইনি দিক থেকে সিদ্ধান্ত সঠিক হলেও স্পিরিট অব ক্রিকেটের দিক বিবেচনায় বাংলাদেশ চাইলে আবেদন প্রত্যাহার করতে পারত বলেও জানিয়েছে এমসিসি।
মন্তব্য করুন









