শাহ আমানতে আরও ৯ ফ্লাইট বাতিল
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১১টা ২০ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বিমানবন্দর সূত্র জানায়, এদিন মোট ৯টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা ও যাওয়ার একটি করে দুটি ফ্লাইট রয়েছে।
এ ছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের দুবাই থেকে আগত একটি ফ্লাইট বাতিল করা হয়। এয়ার আরাবিয়ার শারজাহ থেকে আগত দুটি ও শারজাহগামী দুটি ফ্লাইট বাতিল হয়েছে। একইভাবে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা ও যাওয়ার একটি করে ফ্লাইট বাতিল করা হয়েছে।
আরও পড়ুনবিমানবন্দর সংশ্লিষ্টরা বলছেন, শারজাহ, দুবাই ও আবুধাবির আকাশপথে অনিশ্চয়তা তৈরি হওয়ায় এসব রুটে ফ্লাইট চলাচল আবারও স্থবির হয়ে পড়েছে।
বিমানবন্দর সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ পরিস্থিতিতে আজকের ৯টি ফ্লাইটসহ মোট ১৩৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1773773375.jpg)
_medium_1773772727.jpg)


_medium_1773761215.jpg)



