হাতিয়ার সেই ইউএনও আলাউদ্দিনকে ওএসডি
নোয়াখালীর হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার সঙ্গে একাধিক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর এই ব্যবস্থা নেওয়া হলো।
মঙ্গলবার (১৭ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর মাধ্যমে তাকে ওএসডি করে মন্ত্রণালয়ে সংযুক্ত রাখা হয়েছে।
এর আগে, সোমবার (১৬ মার্চ) সকাল থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে ইউএনও মো. আলাউদ্দিনের সঙ্গে একাধিক নারীকে অন্তরঙ্গ মুহূর্তে দেখা যায় বলে দাবি করা হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। নেটিজেনরা এ ঘটনায় নানা মন্তব্য ও প্রতিক্রিয়া ব্যক্ত করে।
আরও পড়ুনতবে ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ইউএনও মো. আলাউদ্দিন। তিনি তার বিরুদ্ধে ছড়িয়ে পড়া ভিডিওটি সম্পূর্ণ ভুয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি বলে দাবি করেছেন। তার ভাষ্য, শত্রুতাবশত কেউ এআই প্রযুক্তি ব্যবহার করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা করছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








