ভিডিও বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৯ মার্চ, ২০২৬, ০২:০৯ রাত

আমিরাত ও কাতারে এবার ঈদের নামাজ ঈদগাহের পরিবর্তে হবে মসজিদে

ছবি: সংগৃহীত, আমিরাত ও কাতারে এবার ঈদের নামাজ ঈদগাহের পরিবর্তে হবে মসজিদে

আন্তর্জাতিক ডেস্কমধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার কারণে সংযুক্ত আরব আমিরাত ও কাতারে এবার ঈদুল ফিতরের উন্মুক্ত জমায়েত স্থগিত করা হয়েছে। ঈদগাহ বা খোলা ময়দানের বদলে শুধু মসজিদেই ঈদের নামাজ হবে।

আমিরাতের কর্তৃপক্ষ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে দেশজুড়ে এ সিদ্ধান্ত কার্যকর থাকবে এবং মুসল্লিদের নিজ নিজ এলাকার মসজিদে নামাজ পড়ার আহ্বান জানানো হয়েছে।

একই সিদ্ধান্ত নিয়েছে কাতারও। দেশটির ধর্মবিষয়ক মন্ত্রণালয় বলেছে, যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন

ইরানকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনার প্রভাব পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ায় বড় জমায়েত এড়াতে এই সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে দুই দেশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাত ও কাতারে এবার ঈদের নামাজ ঈদগাহের পরিবর্তে হবে মসজিদে

গাজীপুরে চার ঘন্টা পরও নিয়ন্ত্রণে আসেনি পোশাক কারখানার আগুন

মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ, শাহজালালে বাতিল ৬১৪ ফ্লাইট

কাতারে দফায় দফায় হামলা চালাচ্ছে ইরান

বজ্রপাত ও বৃষ্টিতে জামালদের অনুশীলন বাতিল

রাজশাহীতে জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ