ভিডিও বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৯ মার্চ, ২০২৬, ০২:২১ দুপুর

ঢাকা বিভাগীয় কমিশনার

বৃষ্টি হলে জাতীয় ঈদগাহের নামাজ হবে বায়তুল মোকাররমে

দুপুর ১২টার দিকে সংক্ষিপ্ত এক সংবাদ সম্মেলনে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ

পবিত্র ঈদুল ফিতরের দিন ২৫ মিলিমিটারের অধিক বৃষ্টি হলে জাতীয় ঈদগাহের নামাজ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১২টার দিকে সংক্ষিপ্ত এক সংবাদ সম্মেলনে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতরের দিন ৮ থেকে ৯ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে এখন পর্যন্ত আশঙ্কা রয়েছে। যদি ওই দিন ২৫ মিলিমিটারের অধিক বৃষ্টি হয় এবং সেটি ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা স্থায়ী হয়, তাহলে নামাজের জায়গা পরিবর্তন করা হবে।

আরও পড়ুন

শরফ উদ্দিন আহমেদ বলেন, বৃষ্টির কারণে নামাজের স্থান পরিবর্তন করা হলে সেটি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

এদিন, জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম, স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টি হলে জাতীয় ঈদগাহের নামাজ হবে বায়তুল মোকাররমে

গাজীপুরে মহাসড়কে যানজটে ১০ কিলোমিটার দীর্ঘ সারি, ভোগান্তিতে যাত্রীরা

বগুড়ায় চোখের সামনে তৈরি হচ্ছে ঘীয়ে ভাজা লাচ্ছা

একসঙ্গে ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

শপিংয়ের ক্ষেত্রে আমি যথেষ্ট বেরসিক : আসিফ আকবর

শহীদ মিনারে রাকিব হত্যা, পিস্তলসহ গ্রেপ্তার ৫