শহীদ মিনারে রাকিব হত্যা, পিস্তলসহ গ্রেপ্তার ৫
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সংঘটিত আলোচিত রাকিব হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ ) দুপুর ১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম।
ডিএমপি জানায়, সাম্প্রতিক সময়ে সংঘটিত এ হত্যাকাণ্ডটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত জোরদার করে এবং প্রযুক্তিগত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পিস্তলও উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুনপ্রেস ব্রিফিংয়ে হত্যার পেছনের কারণ, পরিকল্পনা, জড়িতদের ভূমিকা এবং ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরা হবে বলে ডিএমপি জানিয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1773902001.jpg)


_medium_1773896039.jpg)
_medium_1773895342.jpg)

_medium_1773902888.jpg)
_medium_1773859553.jpg)