গাজীপুরে মহাসড়কে যানজটে ১০ কিলোমিটার দীর্ঘ সারি, ভোগান্তিতে যাত্রীরা
ঈদ সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়ায় গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে এসব সড়কে থেমে থেমে যানজট দেখা যায়, যার ফলে চন্দ্রা ত্রিমোড় এলাকায় প্রায় ১০ কিলোমিটার জুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।
যানবাহন সংশ্লিষ্টরা জানান, অতিরিক্ত গাড়ির চাপ, যাত্রী উঠানামা, এলোমেলো পার্কিং এবং উল্টো পথে অটোরিকশা চলাচলের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাতভর বৃষ্টির কারণে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে কাদাময় হয়ে পড়ায় যান চলাচল আরও ব্যাহত হচ্ছে।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর, টঙ্গী, বোর্ড বাজার, ভোগড়া বাইপাস ও চান্দনা চৌরাস্তা এলাকায়ও যানবাহন ধীরগতিতে চলতে দেখা গেছে। বিশেষ করে সড়কের পাশে গাড়ি পার্কিং ও যাত্রী ওঠানামার কারণে এসব পয়েন্টে যানজট তীব্র আকার ধারণ করেছে।
আরও পড়ুনদীর্ঘ সময় যানজটে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। পাশাপাশি পরিবহনগুলো অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ উঠেছে। অনেকে বাধ্য হয়ে ট্রাক ও পিকআপে করেও গন্তব্যে যাচ্ছেন।
পুলিশ জানায়, তৈরি পোশাক কারখানাগুলোতে ছুটি শুরু হওয়ায় শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একযোগে বাড়ির পথে রওনা দিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মহাসড়কের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1773906730.jpg)

_medium_1773902001.jpg)



_medium_1773902888.jpg)