ভিডিও সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৯ মার্চ, ২০২৫ ০৩:০৭ পিএম

নেইমারের বিরুদ্ধে আবারও প্রতারণার অভিযোগ 

নেইমারের বিরুদ্ধে আবারও প্রতারণার অভিযোগ, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমারের বিরুদ্ধে প্রেমিকা ব্রুনো বিয়ানকার্ডিকে প্রতারণার অভিযোগ উঠেছে। ব্রাজিলের সংবাদ মাধ্যম লিও দিয়াজ দাবি করেছে, সন্তানসম্ভাবা প্রেমিকা বিয়ানকার্ডিকে রেখে অন্য নারীর সঙ্গে অন্তরঙ্গ সময় কাটিয়েছেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। 

নেইমারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগের ঘটনাটি কিছুদিন আগের। সৌদি ক্লাব আল হিলাল থেকে নিজের শৈশবের ক্লাব সান্তোসে যোগ দেওয়ার পর নতুন করে ইনজুরিতে পড়েছেন তিনি। এর মধ্যে সেলেসাও তারকাকে পার্টি মাতাতে দেখা যায়। ওই পার্টিতে ২০ জন মিলে মজা করছিলেন নেইমার। সেখানে নারীও ছিল। নেইমার তাদের কারো সঙ্গে অন্তরঙ্গ সময় কাটিয়েছেন এমন অভিযোগ উঠেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সমালোচনাও হয়। যা কানে গেছে নেইমারের প্রেমিকা বিয়ানকার্ডির। তবে নেইমারের বাবা নেইমার সিনিয়র বিয়ানকার্ডিকে আশ্বস্ত করেছেন, নেইমার কোনো প্রতারণা করেনি। এই জুটির ঘর আলো করে ২০২৩ সালের ৬ অক্টোবর কন্যা সন্তান মাভি আসে। বিয়ানকার্ডি প্রথমবার সন্তানসম্ভাবা থাকাকালীন একই অভিযোগ উঠেছিল। পরে যা সত্য প্রমাণিত হয়। 

আরও পড়ুন

নেইমার ২০২৪ সালের ১৯ জুলাই তৃতীয় সন্তানের বাবা হন। তার ওই সন্তানের নাম হেলেনা। বিয়ানকার্ডি সন্তানসম্ভাবা থাকাকালীন আমান্দা কিমবার্লির সঙ্গে প্রেমে জড়ান সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা। পরে তারা বাবা-মা হতে যাচ্ছেন ওই ঘোষণাও দেন। তবে বিয়ানকার্ডি সেবারের মতো ক্ষমা করে দেন নেইমারকে। এবং পুনরায় প্রেমের সম্পর্কে আবদ্ধ হন। সব ঠিক থাকলে বিয়ানকার্ডি দ্বিতীয় কন্যা সন্তানের মা হবেন এবং নেইমার তৃতীয় কন্যা সন্তানের বাবা হবেন। নেইমারের প্রথম সন্তানের নাম দাভি লুকা ডি সিলভা সান্তোস। তার বর্তমান বয়স ১৪ বছর। সান্তোসে থাকাকালীন কারোলিনা দান্তাসের সঙ্গে প্রেমে মজেন নেইমার। তাদের ছেলে দাভি লুকা। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারের সঙ্গে ড্র, এশিয়ান গেমস নারী ফুটবল থেকে বাংলাদেশের বিদায়

বগুড়ার কাহালুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিলার মৃত্যু 

কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ ২ বন্দির ঢাকা মেডিকেলে মৃত্যু

আবারও ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

মুন্সীগঞ্জে শটগান ও তাজা কার্তুজ উদ্ধার

তেলের দাম বাড়ানোয় যে কষ্ট হবে, তার জন্য দুঃখ প্রকাশ করলেন জ্বালানি প্রতিমন্ত্রী