ভিডিও রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০৬:৪৫ পিএম

গাজীপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

নিহত অটোরিকশা চালক মো. ফালান মিয়া

গাজীপুরের শ্রীপুরে এক অটোরিকশা চালককে নির্মমভাবে কুপিয়ে হত্যার পর তার অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নের বারোতোপা গ্রামের ঘন শালবন থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত অটোরিকশা চালকের নাম মো. ফালান মিয়া (২৬)। মো. ফালান মিয়া গফরগাঁও উপজেলার পাগলা থানার চারবাড়িয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। 

আরও পড়ুন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শালবনের ভেতরে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ তাজউদ্দিন আহমেদ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের স্বজনরা জানায়, গত তিনদিন ধরে অটোরিকশাসহ নিখোঁজ ছিলেন ফালান। পরে গতকাল থানায় গিয়ে নিখোঁজের সাধারণ ডায়েরি করা হয়। এক পর্যায়ে দুপুরে পুলিশ ফালানের মরদেহ উদ্ধারের কথা জানায়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১

অর্থবছরের সময়কাল পরিবর্তন গণনা শুরু হবে ১ এপ্রিল থেকে

২

ওমরাহযাত্রীদের প্রত্যাবর্তনে ধর্মমন্ত্রীর উদ্যোগ, ৪০ জনকে বিমানবন্দরে অভ্যর্থনা

৩

দিনাজপুরের পার্বতীপুরে দুই পক্ষের সংঘর্ষে স্কুলশিক্ষক নিহত

৪

রংপুরের বদরগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৬ 

৫

জয়পুরহাটের পাঁচবিবিতে ৮৯ লাখ টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ২

৬