ভিডিও শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০৪:২৮ পিএম

সীমান্ত থেকে আরেক বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

সীমান্ত থেকে আরেক বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ,ছবি: সংগৃহীত

মফস্বল ডেস্ক : নওগাঁর সাপাহার সীমান্তে সিরাজুল ইসলাম (৪২) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোরে ভারতের অভ্যন্তরে আদাতলা সীমান্তের ৪৪/১এস পিলার এলাকা থেকে তাকে আটক করে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। সিরাজুল ইসলাম উপজেলার উত্তর পাতাড়ী গ্রামের মৃত ওসমান আলীর ছেলে।

আটক সিরাজুলের স্ত্রী এজেলা খাতুন জানান, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে সিরাজুল অন্যদের সঙ্গে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে গরু আনতে যান। রাত ৩টার দিকে তারা গরু নিয়ে ৪৪/১এস পিলার এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার নাইরকুড়ী বিএসএফ ক্যাম্পের টহল জওয়ানরা তাদের পিছু ধাওয়া করে। এসময় অন্যরা পালিয়ে গেলেও সিরাজুল ইসলাম বিএসএফ সদস্যদের হাতে ধরা পড়েন।

আরও পড়ুন

এ বিষয়ে নওগাঁ ১৬বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল সাদিকুর রহমান জানান, বিষয়টি জেনেছি। আটক যুবককে ফেরতের ব্যাপারে প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ কোম্পানির খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

পুলিশকে পেশাদারিত্বের মাধ্যমে আস্থা অর্জন করতে হবে

পঞ্চগড়ে পুকুর থেকে তরুণের মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন

বগুড়ায় ব্যবসায়ী নূর আলম হত্যা মামলার দুই আসামির জামিন নামঞ্জুর

সরকারি ও বিরোধী দল মিলে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই

সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় অর্ধেক কমানোর সিদ্ধান্ত স্থগিত