ভিডিও শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৯ জানুয়ারি, ২০২৫ ০৪:১৪ পিএম

প্রথম ধাপে জিম্মি মুক্তির তালিকা প্রকাশ করল হামাস

প্রথম ধাপে জিম্মি মুক্তির তালিকা প্রকাশ করল হামাস, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিরতির প্রথম দিনে যে তিন বন্দিকে মুক্তি দেওয়া হবে তাদের নাম প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাধীনতকামী সশন্ত্র সংগঠন হামাস। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া পোস্টে হামাসের একজন মুখপাত্র এ কথা বলেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। 

প্রতিবেদনে বলা হয়েছে, হামাস বন্দিদের নাম প্রকাশের ফলে এক ঘন্টা বিলম্বের পর যুদ্ধবিরতি শুরু হওয়ার পথ পরিষ্কার হয়েছে। হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা বলেন, ‘বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে আমরা আজ রোমি গোনেন (২৪), এমিলি দামারি (২৮) এবং ডোরন শাতানবার খাইর ( ৩১)-কে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ’ বিবৃতিতে ফিলিস্তিনি সংগঠনটি আরও বলেছে, ‘তারা গাজায় আটক তিন জিম্মির নাম মধ্যস্থতাকারীদের কাছে হস্তান্তর করেছে, যাদের আজ মুক্তি দেওয়া হবে।’ এদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, তারা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে হামাস যেসব জিম্মিদের প্রথম দিন মুক্তি দেবে তাদের তালিকা পেয়েছে।

আরও পড়ুন

প্রসঙ্গত, গত বুধবার (১৫ জানুয়ারি) যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় হামাস ও ইসরাইল। আজ রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর হওয়ার কথা ছিল। তবে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথম ধাপে যেসব জিম্মিদের মুক্তি দেওয়া হবে, তাদের নামের তালিকা না দেওয়া পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি শুরু হবে না বলে জানান ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ঠেকাতে প্রয়োজনে আরও ১০০ বার হামলা চালাতাম: ট্রাম্প

তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

ডলি জহুর আসামি হতে পারেন: সালমান শাহর মা

ক্ষতিকর কনটেন্টের বিস্তার শিশু-কিশোরদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে: আইসিটি মন্ত্রী

শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করুন: সরকারকে চরমোনাই পীর