নবীনগরে মেঘনায় বালু উত্তোলনে বাধা দেওয়ায় গুলিবিদ্ধ ৫
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় বালু ব্যবসায়ীদের গুলিতে পাঁচ গ্রামবাসী আহত হয়েছেন।
রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন, চরলাপাং গ্রামের নুরুল আমীন (৪২), রউফ মিয়া (৪৫), সফর মিয়া (৫০), সিয়াম হোসেন (১৬) ও ইব্রাহিম। সিয়াম ও ইব্রাহিমকে নবীনগর উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রউফ মিয়া ও নুরুল আমীনকে উন্নত চিকিৎসার জন্য জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নবীনগর উপজেলার চরলাপাং গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনা নদীতে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে নদী তীরবর্তী চরলাপাং গ্রামসহ আশপাশের গ্রামগুলো নদী ভাঙ্গনের কবলের শিকার হচ্ছে। গ্রামবাসী বারবার বালু উত্তোলনের প্রতিবাদ করেও কোনো প্রতিকার পাচ্ছে না। গ্রামবাসীর অভিযোগের প্রেক্ষিতে মাঝে মাঝে প্রশাসন বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালালেও, বালু উত্তোলন বন্ধ হয়নি।
স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের অস্ত্রধারী সন্ত্রাসীরা চরলাপাং গ্রামের জমি থেকে তাদের ফসল জোরপূর্বকভাবে কেটেও নিয়ে যাচ্ছে। পাশ্ববর্তী নরসিংদীর রায়পুরা ইউনিয়নে মির্জাপুরের একটি প্রভাবশালী মহল অবৈধভাবে মেঘনা নদীর চরলাপাং গ্রামের কাছাকাছি এলাকা থেকে কয়েক মাস ধরে বালু উত্তোলন করে আসছে।
আরও পড়ুনআজ সকালে আবারও বালু উত্তোলন করতে গেলে গ্রামবাসী বাধা দেয়। এসময় ২০ থেকে ৩০ জন যুবক স্পীডবোটে এসে গ্রামবাসীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করলে পাঁচজন গুলিবিদ্ধ হন।
জানতে চাইলে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বালু উত্তোলনে বাধা দেয়ায় গ্রামবাসীর ওপর গুলির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
নবীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, সকালে ঘটনা শোনার পরপরই পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি নবনির্বাচিত সাংসদ সদমস্যকে জানানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম. এ. মান্নান বলেন, ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি। বালু সন্ত্রাসীদের কঠোর হাতে দমন করা হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1771774470.jpg)
_medium_1771773538.jpg)
_medium_1771772424.jpg)



_medium_1771774310.jpg)
_medium_1771772706.jpg)