সরকার চাইলেই তিস্তা প্রকল্পে কাজ করতে প্রস্তুত চীন: রাষ্ট্রদূত
বাংলাদেশের বর্তমান সরকার চাইলে তিস্তা প্রকল্পে কাজ করতে চীন প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশে দেশটির রাষ্ট্রদূত ইয়াং ওয়েন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, প্রকল্পটি শিগগিরই শুরু হবে।
আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন কথা বলেন তিনি।
আরেক প্রশ্নের জবাবে চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার যে কোনো দেশের সঙ্গে সম্পর্কে তৃতীয় কোনো দেশ বা বিদেশি শক্তির হস্তক্ষেপ চীন চায় না। যে কোনো দেশের সঙ্গে চীনের সম্পর্ক তৃতীয় কোনো পক্ষের টার্গেট হলে ব্যর্থ হবে।
আরও পড়ুনএসময় চীন ও বাংলাদেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







