ভিডিও শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৪৩ সকাল

বগুড়া ও শেরপুরের উপনির্বাচনের সম্ভাব্য তারিখ জানাল ইসি

বগুড়া ও শেরপুরের উপনির্বাচনের সম্ভাব্য তারিখ জানাল ইসি, ছবি: সংগৃহীত।

বগুড়া-৬ এবং শেরপুর-৩ আসনের উপনির্বাচন আগামী ১৪ এপ্রিলের আগেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি ঢাকা-১৭ আসনেও নির্বাচিত হওয়ায় গত ১৬ ফেব্রুয়ারি বগুড়া-৬ আসনের প্রতিনিধিত্ব ছেড়ে দেওয়ার কথা জানিয়ে কমিশনে ঘোষণাপত্র দাখিল করেন। ফলে একই তারিখ থেকে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়।

এছাড়া, গত ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টার দিকে কিডনিজনিত রোগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী বৈধ প্রার্থী মারা যাওয়ায় ওই আসনের সংসদ নির্বাচন স্থগিত করে ইসি।

আরও পড়ুন

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফলে বিএনপি জোট ২১২টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। যেখানে জোটের অন্য শরিকরা ৩টি আসন লাভ করে।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি আসন পেয়ে বিরোধী দলের আসনে বসেছে। স্বতন্ত্র প্রার্থীরা ৭ আসনে এবং বাকি ১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিজয়ী হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি দিয়ে আপাতত দিনে ১৫ জাহাজ যেতে পারবে: ইরান

জাতীয় সংসদের অধিবেশন শুরু

ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবর ‘মিথ্যা’: ইরান

ঐতিহাসিক মুজিবনগর সরকার গঠন দিবস আজ

শাহজালালে স্বর্ণ ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ হজ কাফেলার মোয়াল্লেম গ্রেপ্তার

লেবাননে হামলা বন্ধ না হলে পাকিস্তানে বৈঠক নয়: ইরান