ভিডিও শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১০ এপ্রিল, ২০২৬, ১১:০৩ দুপুর

শাহজালালে স্বর্ণ ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ হজ কাফেলার মোয়াল্লেম গ্রেপ্তার

শাহজালালে স্বর্ণ ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ হজ কাফেলার মোয়াল্লেম গ্রেপ্তার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮৩ লাখ টাকা মূল্যের ৫০০ গ্রাম স্বর্ণ ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ মফিদুল ইসলাম (৪৩) নামের হজ কাফেলার মোয়াল্লেমকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিমানবন্দরের আগমনী ক্যানোপি-২-এর খোলা কার পার্কিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

 
 

এ সময় তার কাছ থেকে ৮৩ লাখ ৮৪ হাজার ৮৮০ টাকা মূল্যের ৪৯৯.১ গ্রাম স্বর্ণ এবং ৯ হাজার মার্কিন ডলার, ৮ হাজার ৫০১ সৌদি রিয়াল, ১ হাজার ৮০০ মিসরীয় পাউন্ড, ১৫০ রোমানিয়ান লিউ এবং ৮০ হাজার ১১৭ টাকা উদ্ধার করা হয়।

এয়ারপোর্ট আর্মড পুলিশ জানিয়েছে, মফিদুল ইসলাম ওমরাহ হজ কাফেলার মোয়াল্লেম হিসেবে এসভি-৮০৮ ফ্লাইটে সৌদি আরব থেকে বৃহস্পতিবার বেলা ১০টা ৫০ মিনিটে ঢাকার বিমানবন্দরে অবতরণ করেন। 

গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের আগমনী ক্যানোপি-২-এর খোলা কার পার্কিং এলাকা থেকে তাকে গ্রেপ্তারকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সুকৌশলে পালানোর চেষ্টা করেন তিনি। পরে এপিবিএন অফিসে আটক করে নিয়ে এসে শরীর তল্লাশি চালিয়ে তার সঙ্গে থাকা হাতব্যাগে তল্লাশি চালিয়ে ৪৯৯.১ গ্রাম স্বর্ণ এবং ৯ হাজার ইউএস ডলার, ৮ হাজার ৫০১ সৌদি রিয়াল, ১ হাজার ৮০০ মিসরীয় পাউন্ড, ১৫০ রোমানিয়ান লিউ এবং ৮০ হাজার ১১৭ টাকা উদ্ধার করা হয় 

আরও পড়ুন

মফিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এপিবিএন জানিয়েছে, উদ্ধার স্বর্ণালংকারসমূহ বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে এনেছে। মফিদুল দীর্ঘদিন বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছিলেন বলে জানা যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল কবির বলেন, ‘বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে এয়ারপোর্ট এপিবিএন বরাবরের মতোই সক্রিয় ভূমিকা পালন করছে। স্বর্ণ ও মাদক চোরাচালানের অপতৎপরতা রোধে এয়ারপোর্ট এপিবিএন বদ্ধপরিকর। বিমানবন্দর ব্যবহার করে যেকোনো চোরাচালান রোধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।’

গ্রেপ্তারকৃত হজ কাফেলার মোয়াল্লেম মফিদুল ইসলাম খুলনা জেলার লবণচরা থানার বাসিন্দা বলে জানানো হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালালে স্বর্ণ ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ হজ কাফেলার মোয়াল্লেম গ্রেপ্তার

লেবাননে হামলা বন্ধ না হলে পাকিস্তানে বৈঠক নয়: ইরান

লেবাননের ১৪ এলাকা থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার নির্দেশ

শ্রমিক নিয়োগে ‘জিরো কস্ট’ নীতি, মালয়েশিয়ার বাজারে ফিরছে বাংলাদেশ

প্রতিশোধ নিতে আমরা বদ্ধপরিকর: মোজতবা খামেনি

হরমুজ প্রণালিতে টোল আদায়ে চীনা মুদ্রা নিচ্ছে ইরান