ভিডিও রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৪৮ দুপুর

শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে আর রাজপথে নামতে হবে না : শিক্ষামন্ত্রী

শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে আর রাজপথে নামতে হবে না : শিক্ষামন্ত্রী, ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে আর রাজপথে নামার প্রয়োজন হবে না।

আজ রোববার (২২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সঙ্গে মতবিনিময় শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী জানান, শিক্ষকদের বিভিন্ন দাবি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। তবে শিক্ষকদেরও শিক্ষার মানোন্নয়নে কী ভূমিকা রাখবেন সে বিষয়ে অঙ্গীকারবদ্ধ হতে হবে। তিনি বলেন, শুধু সমস্যার দিক তুলে ধরলে হবে না, শিক্ষার উন্নয়নে আপনাদের দায়িত্বও পালন করতে হবে।

আরও পড়ুন

ঈদ বোনাস প্রসঙ্গে মন্ত্রী বলেন, শতভাগ ঈদ বোনাসের দাবি পর্যালোচনা করা হবে এবং বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। তবে চলতি বছরের বাজেটে এ সংক্রান্ত কোনো উল্লেখ না থাকায় তা নিয়ে আলোচনা প্রয়োজন বলেও জানান তিনি। ৬৪ জেলায় একজনও সৎ ব্যক্তি নেই-এমন অভিযোগের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে তারা দুর্নীতি না করার শপথ নিয়েছেন। আমরা দুর্নীতি করি না, করবো না এবং কাউকে করতেও দেব না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস 

১৬০ বছরের ইতিহাসে বিরল বিশ্বরেকর্ড রোনালদোর 

ঈদে আসছে রাফীর চার নারী কেন্দ্রীক ‘প্রেশার কুকার’

আবারও সরকারবিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল ইরান

শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে আর রাজপথে নামতে হবে না : শিক্ষামন্ত্রী

সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার : তথ্যমন্ত্রী