২৬ ফেব্রুয়ারি বইমেলার উদ্বোধন ও একুশে পদক দেবেন প্রধানমন্ত্রী
আগামী ২৬ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন ও একুশে পদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এদিন সকালে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে গুণীজনদের হাতে একুশে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বিকেলে তিনি বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, অনুষ্ঠান দুটিকে ঘিরে ইতোমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
আরও পড়ুনএদিকে এবারের অমর একুশে বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করেছে সরকার। সরকারের এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রকাশকরা।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







