ভিডিও রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৪৬ দুপুর

সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার : তথ্যমন্ত্রী

সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার : তথ্যমন্ত্রী, ছবি: সংগৃহীত।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির কারণে তৎকালীন সময়ে খাদ্য উৎপাদন বেড়েছিল, এটি আজ প্রমাণিত সত্য। পরবর্তীতে খালগুলো প্রায় মৃত হয়ে যাওয়ায় কৃষি উৎপাদন ব্যাহত হয়েছে, তাও বাস্তবে স্পষ্ট। জিয়াউর রহমানের খাল খননের সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন করে দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করা হয়েছে। এর মাধ্যমে জোয়ার-ভাটার পানি আবারও কৃষকের জমিতে পৌঁছাতে পারবে। 

আজ রোববার (২২ফেব্রুয়ারি) বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নে খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলার সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় কাপলাতলি খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। জহির উদ্দিন স্বপন বলেন, আমরা কোনো দলীয় রাষ্ট্র বা দলীয় সরকার গঠন করবো না। আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই। জনগণ আমাদের নির্বাচিত করলে আমরা সরকারে থাকবো, না হলে থাকবো না।  তবে নির্বাচনি ব্যবস্থাকে অবশ্যই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে। তিনি বলেন, প্রশাসন ও পুলিশকে জনগণের জন্য কাজ করার উপযোগী পরিবেশ তৈরি করে দিতে হবে।

আরও পড়ুন

জহির উদ্দিন স্বপন বলেন, সরকার সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের বৃহৎ পরিকল্পনা গ্রহণ করেছে, যা খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। সেই জাতীয় উদ্যোগের অংশ হিসেবেই বরিশালে পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে। এর সঙ্গে বনায়ন কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে গাছ রোপণ কার্যক্রম শুরু হয়েছে। আগামীতেও এসব কাজ আরও গতিশীল করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার : তথ্যমন্ত্রী

মা হারালেন জাতীয় দলের ক্রিকেটার শেখ মেহেদী

বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল ইরান

রাতে বিগ ম্যাচে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা

বয়স ১৬ হলেই মিলবে এনআইডি

বিশ্বশক্তির চাপের কাছে ইরান মাথা নত করবে না : পেজেশকিয়ান