ভিডিও রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৪০ দুপুর

বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল ইরান

বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল ইরান, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালিতে প্রথমবারের মতো সায়াদ-৩জি বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী। সায়াদ-৩জি ক্ষেপণাস্ত্রটির পাল্লা ১৫০ কিলোমিটার। 

ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্র আঞ্চলিক বিমান প্রতিরক্ষা সক্ষমতা বাড়াবে। শনিবার আইআরজিসি নৌবাহিনী স্থলভিত্তিক সায়াদ-৩জি বিমান প্রতিরক্ষাব্যবস্থার নৌ সংস্করণের উৎক্ষেপণ ফুটেজ প্রকাশ করে। এর আগে ইরান প্রথমবারের মতো ২০১৬ সালের ২৮ ডিসেম্বর দীর্ঘ-পাল্লার স্থলভিত্তিক সায়াদ-৩ বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। স্থলভিত্তিক সংস্করণটির পাল্লা ১২০ কিলোমিটার, দৈর্ঘ্য ছয় মিটার এবং ওজন ৯০০ কিলোগ্রাম। হরমুজ প্রণালিতে ‘স্মার্ট কন্ট্রোল’ মহড়া ১৬ ফেব্রুয়ারি শুরু হয়ে তিন দিন পর্যন্ত স্থায়ী হয়। সূত্র : মিডল ইস্ট মনিটর

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল ইরান

রাতে বিগ ম্যাচে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা

বয়স ১৬ হলেই মিলবে এনআইডি

বিশ্বশক্তির চাপের কাছে ইরান মাথা নত করবে না : পেজেশকিয়ান

কেইনের জোড়া গোলে শীর্ষ স্থান মজবুত করল বায়ার্ন 

আবারও পেছাল সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ