ভিডিও রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:৫৪ দুপুর

ইরান কেন আত্মসমর্পণ করছে না? প্রশ্ন ট্রাম্পের

ইরান কেন আত্মসমর্পণ করছে না? প্রশ্ন ট্রাম্পের, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে সম্ভাব্য হামলার জন্য মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানবাহী রণতরী এবং যুদ্ধজাহাজের বিশাল বহর জড়ো করেছে যুক্তরাষ্ট্র। এরমধ্যে আবার ইরানের সঙ্গে আলোচনাও করছে মার্কিনিরা। তবে তাদের এ আলোচনা এখন পর্যন্ত সফলতার মুখ দেখেনি। মধ্যপ্রাচ্যে এত সামরিক শক্তি জড়ো করার পরও ইরান কেন আত্মসমর্পণ করছে না এমন প্রশ্ন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, আজ সকালে প্রেসিডেন্ট আমাকে এই বিষয়ে জিজ্ঞেস করেছিলেন। তিনি যে খুব হতাশ-তা আমি বলবো না... কারণ তিনি জানেন তার সামনে আরও অনেক পথ খোলা আছে। তবে তার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে, তারা কেন এখনো নতি স্বীকার করছে না, বা কেন এখনো তারা হার মেনে নিয়ে আত্মসমর্পণ করছে না। উইটকোফ বলেছেন, তারা চান ইরান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে যে তারা পারমাণবিক অস্ত্র চায় না এবং অস্ত্র তৈরি বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। 

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র ও ইরান চলতি মাসে দুইবার বৈঠক করেছে। সেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, ইরানের ব্যালিস্টিক মিসাইল পোগ্রাম ও মার্কিনিদের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে কথা হয়েছে। তবে দুই দেশের মধ্যে শর্ত নিয়ে বিরাট ফারাক রয়ে গেছে। যদিও ইরান বলছে তাদের মধ্যে কিছুটা অগ্রগতি হয়েছে। এই সপ্তাহের মধ্যে ইরান একটি লিখিত প্রস্তাব দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্র : ফক্স নিউজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান কেন আত্মসমর্পণ করছে না? প্রশ্ন ট্রাম্পের

রিয়াল মাদ্রিদের হারে জমে উঠলো শিরোপা লড়াই

বগুড়ার পথে পথে কুকুরের দাপট: নিধন নয়, সমাধান হোক পরিকল্পিত ব্যবস্থাপনা

২৬ ফেব্রুয়ারি বইমেলার উদ্বোধন ও একুশে পদক দেবেন প্রধানমন্ত্রী

হাসিনাসহ ছয় আসামিকে আদালতে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

ঢাবি আইবিএ’র সহযোগী অধ্যাপক এটিএম জাকারিয়া খানের ইন্তেকাল