ভিডিও শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:৫৪ দুপুর

১০ বছরে ৩৩ শিশুকে যৌন নির্যাতন, ভারতীয় দম্পতির মৃত্যুদণ্ড

সংগৃহিত,১০ বছরে ৩৩ শিশুকে যৌন নির্যাতন, ভারতীয় দম্পতির মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক : দশ বছর ধরে ৩৩ শিশুকে যৌন নির্যাতনের দায়ে উত্তরপ্রদেশের বান্দা জেলার এক দম্পতিকে মৃত্যুদণ্ড দিয়েছেন পকসো আদালত। রামভবন, দুর্গাবতীকে শিশু নির্যাতন সংক্রান্ত একাধিক ধারায় দোষী সাব্যস্ত করে আদালত এই রায় ঘোষণা করেন।

আদালত জানান, পকসো আইনের আওতায় অস্বাভাবিক যৌনাচার, গুরুতর যৌন নির্যাতন, শিশু পর্নোগ্রাফি, অপরাধমূলক ষড়যন্ত্রসহ একাধিক অভিযোগ প্রমাণিত হয়েছে। নির্যাতিত শিশুদের কারও কারও বয়স ছিল মাত্র তিন বছর। প্রত্যেক ভুক্তভোগী শিশুকে ১০ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্তদের বাড়ি থেকে উদ্ধার অর্থ সমানভাবে বণ্টনের নির্দেশও দেওয়া হয়।

২০২০ সালের অক্টোবরে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই শিশুদের যৌন নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করে। তদন্তে উঠে আসে, ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে উত্তরপ্রদেশের বান্দা, চিত্রকূট জেলায় এ অপরাধ সংঘটিত হয়েছে। কয়েকজন শিশুর গোপনাঙ্গে গুরুতর আঘাত ছিল, যার কারণে দীর্ঘ সময় হাসপাতালে থাকতে হয়েছে। কারও চোখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, অনেকে মানসিক ট্রমায় ভুগছে।

পেশায় সেচ দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার রামভবন শিশুদের প্রলুব্ধ করতে অনলাইন ভিডিও গেম খেলার সুযোগ, টাকা, উপহার দেওয়ার প্রলোভন দেখাতেন। সিবিআই তদন্তে ফরেনসিক বিশেষজ্ঞ, শিশু সুরক্ষা কর্তৃপক্ষ, চিকিৎসকদের সমন্বয়ে ডিজিটাল তথ্য প্রমাণ সংগ্রহ ও সংরক্ষণ করা হয়। ২০২১ সালের ফেব্রুয়ারিতে রামভবন, দুর্গাবতীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।

আরও পড়ুন

রায়ে আদালত এই মামলাকে রেয়ারেস্ট অব রেয়ার হিসেবে উল্লেখ করেন। বিচারক বলেন, অপরাধের ভয়াবহতা, পদ্ধতিগত নৃশংসতা নজিরবিহীন। একাধিক জেলায় সংঘটিত অপরাধ ও অভিযুক্তদের চারিত্রিক চরম অধঃপতন প্রমাণ করে তাদের সংশোধনের সুযোগ নেই। ন্যায়বিচারের স্বার্থে এবং সমাজকে কঠোর বার্তা দিতেই এই দণ্ডাদেশ দেওয়া হয়েছে।

সোর্সঃ এনডিটিভি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ বছরে ৩৩ শিশুকে যৌন নির্যাতন, ভারতীয় দম্পতির মৃত্যুদণ্ড

অবিনাশী বর্ণমালা ও আমাদের অস্তিত্ব

মায়ের ভাষা বাংলা ভাষা

ইসরাইল পুরো মধ্যপ্রাচ্য দখলে নিলে আপত্তি নেই : মার্কিন রাষ্ট্রদূত

সাকিবকে ফেরাতে বড় পদক্ষেপ বিসিবি’র

চীন সফরে যাচ্ছেন ট্রাম্প