বগুড়ার নন্দীগ্রামে মিলন হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে ছাত্রদল কর্মী মিলন হোসেনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ গেটের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। উপজেলা ও পৌর ছাত্রদল আয়োজিত এ কর্মসূচিতে নিহত মিলনের পরিবারের সদস্য, সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এতে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদল সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নূরনবী ও নিহত মিলনের চাচা। এসময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এর আগে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আরও পড়ুনউল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের বুড়ইল গ্রামে ছুরিকাঘাতে ছাত্রদল কর্মী মিলন হোসেন নিহত হন। এ ঘটনায় নিহতের বাবা দিলবর হোসেন বাদি হয়ে নন্দীগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, মিলন হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1771774963.jpg)
_medium_1771774907.jpg)
_medium_1771774310.jpg)
_medium_1771774470.jpg)
_medium_1771773538.jpg)
_medium_1771772424.jpg)