ভিডিও বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৪ ডিসেম্বর, ২০২৪, ১০:৫৬ দুপুর

অপুর নতুন লুকে, বিষ্মিত পূজা চেরি!

অপুর নতুন লুকে, বিষ্মিত পূজা চেরি!, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা অপু বিশ্বাস। ইদানীং সামজিক মাধ্যমে বেশ সরব থাকতে দেখা যাচ্ছে তাকে। কখনও ইঙ্গিতপূর্ণ পোস্ট, আবার কখনও ছবিতে ভরে ওঠে তার টাইমলাইন। তার অনুরাগী-অনুসারীরাও বিষয়গুলো খুব মজায় মজায় নেন। আবার নানান সময়ে নায়িকাকে ভিন্ন আশাকে দেখে রূপের প্রশংসায় মেতে উঠতে দেখা যায় ভক্তদের।

এবারও তার ব্যতিক্রম হলো না। দিন চারেক আগে নতুন মেকওভারে ধরা দেন অপু বিশ্বাস। রয়েল ব্লু ব্লেজার পরে একেবারে নীলে নীলে নীলাঞ্জনায় পরিণত হন নায়িকা। এতে ভক্তদেরও তাক লাগে রীতিমতো। একজন তো মন্তব্য ঘরে ডেকেই বসেন ‘নীলপরী’ বলে। কিন্তু শুধু নীলেই নয়। সাদাতেও নজর কেড়েছেন এই নায়িকা! সদ্যই কিছু ছবি অপুর টাইমলাইনে ভেসে বেড়াতে দেখা যায়। নতুন এই মেকওভারে পুরো সাদাতেও ফুটে ওঠেন অপু বিশ্বাস। নায়িকার পরনে ছিল সাদা স্যালোয়ার। তবে ওড়নায় সাদার ওপরে রুপালি পুঁথির কাজ দেখা যায়। ড্রেসের সঙ্গে মিল রেখে পরেছেন সাদা হিল। শুধু তাই নয়, কানে পাথরের দুল, হাতে রতনচূড়ও নজর কাড়ে অনুরাগীদের।

আরও পড়ুন

অপু বিশ্বাসের এই ছিমছাম সাজ অনুরাগীদেরও যেমন তাক লাগায়, একইসঙ্গে চমকে যান চিত্রনায়িকা পূজা চেরিও। অপুর পোস্টের মন্তব্য ঘরে পূজা লেখেন, ‘ইসসস! কি সুন্দর! দিদি’ পূজার মন্তব্যের উত্তরটিও খুব আদুরেভাবে দেন অপু বিশ্বাস। লেখেন, ‘তোমার মতো না হানি’। তবে হোক অপুর নতুন রূপ কিংবা দুই নায়িকার আদুরে আলাপ-সব মিলিয়ে ভক্তদের প্রশংসা, ভালোবাসাই কুড়িয়েছেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মাসের মধ্যেই 'আওয়ামী স্টাইলে' দেশ পরিচালনার লক্ষণ দেখা যাচ্ছে: রফিকুল ইসলাম

বিশ্বকাপে না খেলা ছিল বাংলাদেশের জন্য বড় ভুল: সাকিব

বিআরটিএ'র নতুন চেয়ারম্যান হলেন হাবীবুর রহমান

একসাথে শেষ হতে পারে ইরান ও ইউক্রেন যুদ্ধ: ট্রাম্প

যুক্তরা‌ষ্ট্রে লিমনের প্রথম জানাজা আজ

রাজধানীতে জঙ্গি সন্দেহে চারজন গ্রেপ্তার, অস্ত্র-জিহাদি বই উদ্ধার