ভিডিও মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৫ ডিসেম্বর, ২০২৫ ১১:৫৬ পিএম

নাটোরে মরদেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে ঘাতক আটক

নাটোরে মরদেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে ঘাতক আটক

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় সোহাগ হোসেন(২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- সোহাগের বন্ধু উপজেলার চক বড়াইগ্রামের ইসমাইল হোসেনের ছেলে আকাশ, তার মা ও বোন। তাদের গতকাল রোববার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে। নিহত সোহাগ একই গ্রামের নাজমুল ইসলামের একমাত্র ছেলে।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, বড়াইগ্রাম ইউনিয়নের মানিকপুর এলাকা থেকে আসামিদের আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগের বন্ধু আকাশ হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

আরও পড়ুন

এরআগে, নিখোঁজের তিনদিন পর গত শনিবার বিকেলে সোহাগের মুখমন্ডল থেতলানো ও ডান চোখ উপড়ানো লাশ পাওয়া যায় উপজেলার আগ্রান ফিলিং স্টেশনের পাশের ঝোপে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সোনালী আঁশে ফিরছে সুদিন, দিনাজপুরের ফুলবাড়ীতে পাটের দামে খুশি কৃষক

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬   ব্যক্তিগত গাড়ির ব্যবহার পরিহারের দাবি পরিবেশবাদীদের

আন্নার আড্ডায় মেতে উঠেছিলেন তারা

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে জামালপুরে যুবদলের মিছিল

টেকসই উন্নয়নে ৫০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হলো মার্কেন্টাইল ব্যাংক