শ্রীনগরে সড়কের পাশ থেকে হাত-পা বাধা অর্ধগলিত মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জের শ্রীনগরে সড়কের পাশের একটি ঝোপ থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা হত্যা পর মরদেহটি ফেলে রেখে যায় হলে প্রাথমিক ধারণা পুলিশের।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বীরতারা ইউনিয়নের কেসি রোডসংলগ্ন একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩২ বছর বলে জানিয়েছে পুলিশ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আরও পড়ুনশ্রীনগর থানার ওসি মো. জুয়েল মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় থানার পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1790076795.jpg)

_medium_1790073763.jpg)




