ভিডিও মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২২ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:৩৩ পিএম

শ্রীনগরে হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

শ্রীনগরে হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাতনামা পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার হাসাড়া-সিংপাড়া কেসি সড়কসংলগ্ন একটি আবাদি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের ভাষ্য, কেসি সড়ক দিয়ে যাতায়াতের সময় তারা ওই এলাকা থেকে তীব্র দুর্গন্ধ পান। পরে আশপাশে খোঁজ নিয়ে জমির মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

আরও পড়ুন

খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত জানান, গত ৩-৪ দিন আগে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা পুরুষের মরদেহটি ফেলে রাখা হয়। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) টিমকে সংবাদ দেওয়া হয়েছে। তারা আসলে মরদেহটির আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্ত করা সম্ভব হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরে হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে বাংলা কিউআর নিয়ে মতবিনিময় সভা লিড ব্যাংকের দায়িত্ব পালন করে ব্র্যাক ব্যাংক

স্ত্রী-সন্তান আছে জেনেও কেন বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা

বগুড়া শজিমেকে চিকিৎসায় অবহেলা: সুষ্ঠু বিচারের দাবিতে বগুড়ার সাতমাথায় বিক্ষো'ভ

শ্রীনগরে সড়কের পাশ থেকে হাত-পা বাধা অর্ধগলিত মরদেহ উদ্ধার

৪০ বছর পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ