ভিডিও মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৫ ডিসেম্বর, ২০২৫ ০৮:৫১ পিএম

বিজয় দিবসের বিশেষ নাটকে মৌ-নাসিম

মৌ-নাসিম ।

বিনোদন ডেস্কঃ  জনপ্রিয় মডেল-অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ বিজয় দিবস উপলক্ষে নির্মিত বিশেষ নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘ডাক্তার বাড়ি’। বিশেষ দিবসের নাটকে মাঝেমধ্যে কাজ করলেও মুক্তিযুদ্ধভিত্তিক গল্পে এটি তার উল্লেখযোগ্য নতুন সংযোজন।

ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য লিখেছেন রাজু আলীম। পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই নাটকে দেখানো হয়েছে- একটি বাড়ি থেকে কীভাবে মুক্তিযোদ্ধারা গোপনে সহায়তা পেয়েছিলেন। নাটকের গল্পে গ্রামীণ এক ডাক্তারের মেয়ে মল্লিকা চরিত্রে দেখা যাবে মৌকে। বাবাকে না জানিয়ে সে দুই মুক্তিযোদ্ধাকে আশ্রয় দেয়। এক সময় দুষ্কৃতকারীরা ডাক্তারকে হুমকি দেয়- বাড়ি থেকে মুক্তিযোদ্ধাদের বের করে দিতে হবে। ভয় পেয়ে গেলেও মল্লিকা তার বাবাকে একদিন সময় দিতে বোঝায়। এরপর ঘটনাপ্রবাহ নতুন মোড় নেয়। ঢাকার নবাবগঞ্জে সম্প্রতি নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এতে মল্লিকার বাবার চরিত্রে অভিনয় করেছেন নরেশ ভূঁইয়া। মুক্তিযোদ্ধার চরিত্রে রয়েছেন আহসান হাবিব নাসিম।

নতুন নাটকটি নিয়ে মৌ বলেন, ‘মুক্তিযুদ্ধভিত্তিক কাজ আমার খুব বেশি করা হয়নি। এত সুন্দর একটি গল্পে অভিনয়ের সুযোগ পেয়ে দারুণ লেগেছে। চরিত্রটিকে নিজের সর্বোচ্চটা দিয়ে ধারণ করার চেষ্টা করেছি।’

আরও পড়ুন

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে ‘ডাক্তার বাড়ি’। এতে তার বিপরীতে আছেন আহসান হাবিব নাসিম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ১০৪ জন পরীক্ষার্থী

১

‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ বানিয়ে তোলপাড় সৃষ্টি করা আলোচিত আ’লীগ নেতা শ্যামল গ্রেফতার

২

বগুড়া কারাগারে তিনগুণের বেশি বন্দি থাকতে হচ্ছে গাদাগাদি করে, চিকিৎসা সেবা অপ্রতুল

৩

বগুড়ার ধুনটে জমি নিয়ে বিরোধে বাগানের গাছ কেটে নেওয়ার অভিযোগ

৪

বগুড়ার শেরপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ আলী গ্রেফতার

৫

ক্যাবল শিল্পে নিয়োগ, ২৪ জনের সরকারি চাকরির সুযোগ

৬