ভিডিও মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৪ নভেম্বর, ২০২৬ ০৭:৫২ পিএম

ফিরে এসেই বাজিমাত তানিয়া বৃষ্টির

তানিয়া বৃষ্টি

 অভি মঈনুদ্দীন : এই প্রজন্মের জনপ্রিয় এবং ভার্সেটাইল অভিনেত্রী তানিয়া বৃষ্টি তার শারীরিক অসুস্থতার কারণে বেশ কয়েক মাস অভিনয় থেকে দূরে ছিলেন। কিছুদিন আগে তিনি ‘অংশীদার’ শিরোনামের একটি নাটকে অভিনয়ের মধ্যদিয়ে আবারো বিরতি শেষে অভিনয়ে ফিরলেন। নাটকটিতে গল্পের অন্যতম প্রধান একটি চরিত্রে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। এছাড়াও নাটকে আরো অভিনয় করেছেন ডলি জহুল, ফজলুর রহমান বাবু’সহ আরো বেশ কয়েকজন। নাটকটি ২১ নভেম্বর একটি ইউটিউব চ্যানেলে প্রকাশের পর গতকাল পর্যন্ত নাটকটি ১৫ লক্ষেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। স্বামী মারা যাবার পর দুই কন্যাকে বাবার হেবা দলিল করে যাওয়া সম্পত্তি চাচার দখল করাকে কেন্দ্র করা নিয়েই মূলত এই নাটকের গল্প। নাটকটিতে ডলি জহুরের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। নাটকটির শেষপ্রান্তে এসে এই তথ্যটাই তুলে ধরা হয়েছে, তা হলো-কেউ যদি জীবদ্দশায় তার সম্পত্তি হেবা দলিল করে দিয়ে যায় তাহলে সেই সম্পত্তি ব্রাদারি হক দিয়ে বা অন্য কোনোভাবে দাবী করা যায় না।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তানিয়া বৃষ্টি বলেন,‘ শুরুতেই কৃতজ্ঞতা মহান আল্লাহর কাছে যিনি আমাকে কিছুটা সুস্থতা দান করেছেন বিধায় আমি আমার পেশাগত কাজে ফিরতে পেরেছি। সেইসাথে কৃতজ্ঞতা আমার জন্য যারা সবসময় দোয়া করেছেন। কৃতজ্ঞ এই নাটকের পরিচালকের প্রতি, আমাকে নিয়ে তিনি ভেবেছেন এবং জীবন ঘনিষ্ঠ একটি গল্পে কাজ করার সুযোগ করে দিয়েছেন। এই নাটকে অভিনয় করে আমি জানতে পেরেছি যে, মুসলিম আইনে জীবদ্দশায় বিনা বিনিময়ে বা কোনো প্রতিদান ছাড়া সম্পত্তি হস্তান্তরের লিখিত ও নিবন্ধিত ঘোষণাপত্রকে হেবা দলিল বলে। এটি দাতার জীবদ্দশাতেই কার্যকর হয় এবং সম্পত্তির মালিকানা স্থায়ীভাবে গ্রহীতার কাছে স্থানান্তর করে। আমি আমার চরিত্রটি ঠিকঠাক ভাবে ফুটিয়ে তােলার চেষ্টা করেছি। আর অনেকদিন পর ডলি মা’য়ের সঙ্গে অভিনয় করে ভালোলেগেছে। খুউব ভালোলেগেছে বাবু আঙ্কেল-এর সঙ্গেও অভিনয় করেও। কারণ তারসঙ্গে এর আগেও একটি নাটকে অভিনয় করে বিশেষত বাবা ও মেয়ের চরিত্রে অভিনয় করে অনেক সাড়া পেয়েছি। খুউব অল্প সময়ে এই নাটকে অভিনয়ের জন্য আমি যে অবিশ্বাস্য রকম সাড়া পেয়েছি তাতে দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আগামীতে আমি পূর্ণ সুস্থ হয়ে পুরোদমে কাজে ফিরতে পারি।’

আরও পড়ুন

উল্লেখ্য, অংশীদার নাটকটি রচনা ও নির্মাণ করেছেন ইকসান রনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিরে এসেই বাজিমাত তানিয়া বৃষ্টির

১

ডেটিং অ্যাপে নারী সেজে প্রতারণা, চক্রের ৭ সদস্য আটক

২

প্রাণিসম্পদ অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, ২২১ জনের সরকারি চাকরি

৩

মন খারাপ বা মানসিক চাপ, গান শুনলে কী হয় মস্তিষ্কে?

৪

জয়পুরহাটে বৃষ্টি থামলেও সাড়েনি ফসলের ক্ষত

৫

বগুড়ার আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার

৬