করতোয়া’কে বলেছিলেন হজ্জ্বে যাবার ইচ্ছে ছিলো সোহেল খানের
বিনোদন ডেস্ক : মারা গেলেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান। তবে তিনি মারা যাবার আগে দৈনিক করতোয়ার কাছেই শেষ ভিডিও সাক্ষাৎকার দেন তিনি। শেষ সাক্ষাৎকারে তিনি হজ্জ্বে যাবার ইচ্ছের কথাও বলেছিলেন। কিন্তু শেষমেষ তার আর সেই ইচ্ছে পূরণ হলো না। তার আগেই তিনি চলে গেলেন পরপারে। এদিকে জনপ্রিয় এই অভিনেতা সোহেল খানকে শেষবারের মতো দেখতে তার পৈতৃক বাড়িতে ভিড় জমালেন শত শত মানুষ। প্রিয় শিল্পীর মরদেহ ঢাকার ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের রাজাপুর গ্রামে পৌঁছালে সেখানে তৈরি হয় শোকাবহ পরিবেশ। আশপাশের কয়েকটি গ্রামের মানুষ ছুটে আসেন তাকে শেষ শ্রদ্ধা জানাতে। স্বজন ও ভক্তদের কান্নায় ভারী হয়ে ওঠে বাড়ির আঙিনা। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টা ৫৩ মিনিটে অ্যাম্বুল্যান্সে করে সোহেল খানের মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়। মরদেহবাহী গাড়িটি বাড়ির আঙিনায় প্রবেশ করতেই কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তাকে শেষবারের মতো দেখতে বাড়ির সামনে অপেক্ষা করছিলেন নারী-পুরুষ, বৃদ্ধ ও শিশুসহ নানা বয়সী মানুষ। প্রিয় অভিনেতার স্মৃতিচারণা করতে গিয়ে আবেগাপ্লত হয়ে পড়েন অনেকে।
স্থানীয় বাসিন্দা মাসুদুর রহমান বলেন, ‘তিনি শুধু বড় পর্দার মানুষ ছিলেন না, ছিলেন আমাদের গ্রামের গর্ব। এলাকায় এলেই সবার সাথে সাধারণ মানুষের মতো মিশতেন’।
আরও পড়ুন‘নসীব’ সিনেমার প্রডাকশন ম্যানেজার শরিফুল ইসলাম জানান, অভিনয়ের টানে বুধবার বগুড়ায় গিয়েছিলেন সোহেল খান। সেখানে সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়ে সহকর্মীদের হাসি-আনন্দে মাতিয়ে রেখেছিলেন তিনি। তবে সকালে শুটিংয়ে অংশ নেওয়ার আগে হোটেল মম ইনের ফ্লোরে অসুস্থ হয়ে পড়ে যান এই অভিনেতা। পরে তাকে বগুড়ার টিএমএসএস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনের পাশাপাশি নিজ এলাকা ধামরাইয়েও নেমে এসেছে গভীর শোকের ছায়া। পারিবারিক সূত্রে জানা গেছে, বাদ মাগরিব রাজাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাজাপুর কেন্দ্রীয় কবরস্থানে বাবার কবরের পাশেই তাকে দাফন করা হবে। মৃত্যুকালে সোহেল খানের বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী আখি আক্তার, ছেলে সফল খান, মেয়ে বনানী আক্তার, ভাই ইবনে হাসান খান, চার বোনসহ অসংখ্য গুণগ্রাহী ও ভক্ত রেখে গেছেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক




_medium_1795508220.jpg)
_medium_1795498616.jpg)
_medium_1795516789.jpg)
_medium_1795496566.jpg)
