ডেটিং অ্যাপে নারী সেজে প্রতারণা, চক্রের ৭ সদস্য আটক
ডেটিং অ্যাপে নারী সেজে প্রতারণা এবং টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি চক্রের সাত সদস্যকে আটক করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত জানান পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
আটকরা হলেন- মো. মনির হোসেন (২৩), মাসুদ আল মারুফ (২৫), মো. তানভীর আহমেদ (২৫), জিল্লুর রহমান জনি (২৭), মো. মজনু (২৬), নাঈম মন্ডল (২৪) ও মো. রাকিব (২০)।
পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১০টার দিকে নগরীর সেনিবাড়ি এলাকার নুরুল হুদার মালিকানাধীন একটি ভবনের ষষ্ঠ তলায় অভিযান চালায় ডিবি পুলিশ। সেখান থেকে সাতজনকে আটক করা হয়। এ সময় তিনটি ল্যাপটপ, সাতটি মোবাইল ফোন ও নারীদের বিভিন্ন আপত্তিকর ছবি উদ্ধার করা হয়।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা ‘মেগা পার্সনাল’ নামের একটি ডেটিং অ্যাপে নারীদের ছবি ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ এবং প্রতারণার মাধ্যমে টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন।
আরও পড়ুনএ প্রতারণার সঙ্গে কয়েকজন নারীও জড়িত রয়েছেন। তাদেরও পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে বলে জানান পুলিশ সুপার।
আটকদের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে। তাদের ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপ পরীক্ষা করা হবে। পাশাপাশি সাইবার আইনে মামলা করার প্রস্তুতিও চলছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



_medium_1795525442.jpg)

.webp_medium_1795524922.jpg)

