ভিডিও মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৪ নভেম্বর, ২০২৬ ০৭:০৫ পিএম

সাতক্ষীরায় সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে দুইজনের মৃত্যু

সাতক্ষীরায় সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে দুইজনের মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামে সেপটিক ট্যাংকে নেমে বিষাক্ত গ্যাস ও অক্সিজেনের অভাবে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তারালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেনসহ আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বরেয়া গ্রামের সনাতন সরকারের ছেলে মহানন্দ সরকার (৩৫) এবং একই গ্রামের মনি পাড়ের ছেলে মো. আরাফাত (১৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বরেয়া গ্রামে একটি সেপটিক ট্যাংকের ভেতরে কাজ বা উদ্ধার তৎপরতা চলছিল। এ সময় ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাস ও অক্সিজেনের স্বল্পতায় সেখানে থাকা ব্যক্তিরা অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের উদ্ধারে এগিয়ে গিয়ে গোলাম হোসেনসহ আরও একজন গুরুতর অসুস্থ হন।

আরও পড়ুন

স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, সেপটিক ট্যাংকে নেমে দু’জনের মৃত্যুর ঘটনা শুনেছি। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনা আসলে আমরা ফুলের মালা নিয়ে যাবো : হাসনাত আব্দুল্লাহ

১

সাতক্ষীরায় সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে দুইজনের মৃত্যু

২

সন্তান নেওয়ার সামর্থ্য নেই থাই দম্পতিদের

৩

বগুড়ার দুপচাঁচিয়ায় ৫টি ওষুধের দোকানে ৮২ হাজার টাকা জরিমানা

৪

বারবার বিয়ের চাপ দেয়া সহ্য করতে না পেরে, প্রেমিকাকে শ্বাসরোধে হত্যা করেন প্রেমিক

৫

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারী পদে চাকরির সুযোগ

৬