ভিডিও মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৪ নভেম্বর, ২০২৬ ০৬:১৮ পিএম

বগুড়ার দুপচাঁচিয়ায় গলায় ফাঁস দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

বগুড়ার দুপচাঁচিয়ায় গলায় ফাঁস দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলার গুনাহার পুকুরগাছা গ্রামে রিমা খাতুন (২৩) নামের এক সৌদি প্রবাসীর স্ত্রী গতকাল সোমবার দিবাগত রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। 

জানা গেছে, উপজেলার গুনাহার ইউনয়িনের পুকুরগাছা গ্রামের সৌদি প্রবাসী নাজমুল হোসেন ওরফে মজনুর স্ত্রী এক কন্যা সন্তানের জননী রিমা খাতুন (২৩) ঘটনার দিন গতকাল সোমবার রাতে খাবার শেষে তার মেয়েসহ বাড়ির দোতালায় নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়ে।

ভোর রাতে মেয়েটির ঘুম ভেঙ্গে যায়। এসময় সে তার পাশে মাকে দেখতে না পেয়ে নিচে নেমে বিষয়টি তার দাদিকে জানান। তারা উপরে উঠে বারান্দার কাঠের তীরের সাথে ওড়না বেধেঁ ফাঁস দেওয়া রিমা খাতুনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তার আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি।

আরও পড়ুন

থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান জানান, খবর পেয়ে এসআই শাহ-আলম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সংক্রান্ত তার মা বিউটি বেগম থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা করেছে।

তার মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের জন্য লাশ আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাল্টা মানহানির মামলা করলেন তানজিন তিশা

১

বগুড়ার দুপচাঁচিয়ায় গলায় ফাঁস দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

২

ব্রিটিশ কাউন্সিলের বাংলাদেশ অফিসে নিয়োগ, কর্মস্থল ঢাকা

৩

নেত্রকোনায় ২ বছর ১০ মাসের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

৪

অফিসার নিয়োগ দেবে অলিম্পিক, আবেদন অনলাইনে

৫

১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে বিমানের রিয়াদ ফ্লাইট

৬