ভিডিও মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৪ নভেম্বর, ২০২৬ ০৫:৪৩ পিএম

পিরোজপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

পিরোজপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

পিরোজপুরের জিয়ানগরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আশরাফুল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার জিয়ানগর-চণ্ডীপুর সড়কের মধ্য ইন্দুরকানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।   

নিহত আশরাফুল উপজেলার জিয়ানগর এফ করিম আলিম মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। সে উপজেলার সেউতিবাড়িয়া গ্রামের মোহাম্মদ রাজীব ও নাজমা দম্পতির ছেলে।   

আশরাফুলের নানা মোয়াজ্জেম হোসেন বলেন, দুই দিন আগে মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসেছিল আশরাফুল। মঙ্গলবার দুপুরে রাস্তার পাশে খেলার সময় হঠাৎ সড়কে উঠে যায় সে। এ সময় ঘোষের হাটের দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয় এবং অটোরিকশার একটি লোহার পাইপ তার শরীরে ঢুকে যায়। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।   

আরও পড়ুন

পিরোজপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।   

জিয়ানগর (ইন্দুরকানী) থানার ওসি মো. মহব্বত খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

১

শুটিংয়ে কী হয়েছিল সোহেল খানের, জানালেন জয়

২

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

৩

বিশ্বজুড়ে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় খুন হচ্ছেন পাঁচ নারী  

৪

ঢাকায় ৪র্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম, আসছেন গ্লোবাল প্রেসিডেন্ট ড. ক্লডিয়া ডুসা-জিগার

৫

বগুড়ায় অভিনয় করতে এসে যেভাবে মা/রা গেলেন সোহেল খান

৬