নড়াইলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন
নড়াইলের নড়াগাতী থানার মহাজন উত্তরপাড়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের মামলায় প্রতিবেশী আসাদ মোল্যা (৫০) নামের এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসাদ মোল্যা আদালতে উপস্থিত ছিলেন।
আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ২৫ মার্চ দুপুর ১২টার দিকে মহাজন উত্তরপাড়ায় বাড়িতে একা পেয়ে তৃতীয় শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণ করেন প্রতিবেশী আসাদ মোল্যা।
এ সময় শিশুটির পরিবারের এক সদস্য বাড়িতে এসে বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। তখন আসাদ শিশুটিকে ছেড়ে পালিয়ে যান।
আরও পড়ুনপরে শিশুটির বাবা-মাকে খবর দেওয়া হলে তারা বাড়িতে এসে মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। এরপর তাকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার দিনই শিশুটির বাবা বাদী হয়ে আসাদ মোল্যাকে আসামি করে নড়াগাতী থানায় মামলা দায়ের করেন।
মামলার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসাদ মোল্যাকে যাবজ্জীবন কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



_medium_1795515718.jpg)


_medium_1795517319.jpg)
_medium_1795504697.jpg)