ভিডিও রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৫ ডিসেম্বর, ২০২৫ ১১:৪৬ পিএম

সিরাজগঞ্জের কাজিপুরে অজ্ঞাত বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের কাজিপুরে অজ্ঞাত বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার। প্রতীকী ছবি

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে অজ্ঞাত এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে উপজেলার পরিত্যক্ত শহিদ এম মনসুর আলী অডিটোরিয়ামের দ্বিতীয় তলার একটি ওয়াশরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গতকাল রোববার দুপুর থেকে ওই অডিটোরিয়ামের দ্বিতীয় তলা থেকে দুর্গন্ধ পান এলাকাবাসী। পরে বিকেলে স্থানীয় কয়েকজন সেখানে যান। এসময় ওয়াশরুমের ভেতরে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন তারা।

আরও পড়ুন

মরদেহটি ওয়াশরুমের একটি কমোডের ওপর বসে থাকা অবস্থায় দেখতে পান তারা। খবরটি পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে যান। রাতে কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান মুঠোফোনে জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় কৃষক মোখলেছুরের তাওয়া কেন্দ্রিক নদী পারাপারে জীবন জীবিকা

বগুড়ার দুপচাঁচিয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ 

ডিসেম্বরে আসুন আর যখনই আসুন ফাঁসির দড়িতে ঝুলতেই হবে- রংপুরে নাহিদ ইসলাম এমপি

লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু

বেহাল সড়কে দুর্ভোগে রংপুরের গঙ্গাচড়ার চর চল্লিশসালের মানুষ

নওগাঁর পত্নীতলায় মাদক সংশ্লিষ্ট অপরাধে মহিলা আটক