ভিডিও শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৫ নভেম্বর, ২০২৪ ০৫:৪৯ পিএম

নীলফামারীর ডোমারে ছেলের হাসুয়ার কোপে বাবা নিহত

নীলফামারীর ডোমারে ছেলের হাসুয়ার কোপে বাবা নিহত, প্রতীকী ছবি

ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী জেলার ডোমারের চিলাহাটি এলাকায় বাবা ছেলের কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের হাসুয়ার কোপে বাবা সাবলু মিয়া (৫২) নিহত হয়। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার চিলাহাটি অঞ্চলের ভোগডাবুড়ী ইউনিয়নের ডাঙ্গাপাড়া জোলাটারী গ্রামে ঘটনাটি ঘটে। নিহত সাবলু মিয়া উল্লেখিত এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়ে দেয়। উক্ত ঘটনায় ঘাতক ছেলে সিদ্দিক (২৮) ঘটনার পর থেকে পলাতক রয়েছে। প্রতিবেশী মঙ্গলু ও মনির জানান, আমন ধান কেটে বাড়িতে পোলই দিয়ে রাখার জায়গা নিয়ে ছেলে ও বাবার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ছেলের স্ত্রী বাধা দিতে এগিয়ে এলে সাবুল ছেলের বউ লাভলীকে লাঠি দিয়ে একটি আঘাত করে।

এতে সিদ্দিক ক্ষিপ্ত হয়ে ঘর থেকে হাসুয়া দা নিয়ে এসে পিছন থেকে বাবাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। ঘটনাস্থলে সাবুল মাটিতে লুটিয়ে পড়লে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথিমধ্যে সে মারা যায়।

আরও পড়ুন

ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সিদ্দিক পলাতক রয়েছে এবং তাকে গ্রেপ্তার করার জন্য পুলিশ কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনোই সংস্কারের কথা বলিনি: মির্জা ফখরুল

কলাপাড়ায় চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১

বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

তোপের মুখে আর্জেন্টাইন তারকার গোল উদযাপনের ছবি সরিয়ে নিলো চেলসি

ঢাবিতে শিবিরের ‘লীগ ধর’ ম্যারাথন অনুষ্ঠিত, তিন দিনব্যাপী ‘রক্তাক্ষরে জুলাই’ প্রদর্শনীর উদ্বোধন

ফ্লপ সিনেমা’ বিতর্কে আলিয়ার নামে ভাইরাল পোস্ট