ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বঙ্গভবনে গার্ড অব অনার প্রদান
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে গেছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। মঙ্গলবার (২৮ জুলাই) বঙ্গভবনে প্রবেশ ও প্রথম দিনের দায়িত্ব পালনকে কেন্দ্র করে আয়োজন করা হয় বিশেষ সামরিক ও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার।
বঙ্গভবনের মূল ফটকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির মোটর শোভাযাত্রা পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায় এবং মূল ভবনের প্রবেশদ্বার পর্যন্ত এসকর্ট করে নিয়ে যায়। গাড়ি থেকে নামার পর বঙ্গভবনের সামরিক সচিব, প্রধান কার্যালয়ের সচিব, প্রেস সচিবসহ উচ্চপদস্থ কর্মকর্তারা ফুল দিয়ে তাকে বরণ করে নেন।
এরপর বঙ্গভবনের ‘ক্রিডেনশিয়াল গ্রাউন্ডে’ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও পিজিআরের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল প্রথাগত ‘গ্র্যান্ড গার্ড অব অনার’ প্রদান করে।
আরও পড়ুনগার্ড অব অনার গ্রহণ শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনে নিজ অফিসকক্ষে যান এবং বঙ্গভবনের জেষ্ঠ্য কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও জনবিভাগ সচিব বঙ্গভবনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অস্থায়ী রাষ্ট্রপতিকে অবহিত করেন।
উল্লেখ্য, গত শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






_medium_1785165065.jpg)
