ভিডিও সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৮ জুলাই, ২০২৬ ১০:৪১ এএম

নুসরাত হত্যা মামলা

১৬ আসামির হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১৬ আসামির হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ , ছবি: সংগৃহীত।

ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলায় আজ মঙ্গলবার (২৮ জুলাই) হাইকোর্টে মাদরাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদ-দৌলাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ মামলাটির শুনানি করবেন।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৬ এপ্রিল ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে করা যৌন হয়রানির অভিযোগ প্রত্যাহারে অস্বীকৃতি জানানোয় মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। গুরুতর দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন থাকার পর একই বছরের ১০ এপ্রিল তার মৃত্যু হয়।
পরে একই বছরের ২০১৯ সালের ২৪ অক্টোবর নুসরাত হত্যা মামলায় সিরাজ উদ-দৌলাসহ ১৬ জনকে মৃত্যুদণ্ড দেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মামুনুর রশিদ। একই সঙ্গে সব আসামিকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়।

আরও পড়ুন

এই মামলায় আসামিরা হলেন- সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এসএম সিরাজ উদ-দৌলা (৫৭), নুর উদ্দিন (২০), শাহাদাত হোসেন শামীম (২০), কাউন্সিলর ও সোনাগাজী পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলম (৫০), সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের (২১), জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন (১৯), হাফেজ আব্দুল কাদের (২৫), আবছার উদ্দিন (৩৩), কামরুন নাহার মনি (১৯), উম্মে সুলতানা পপি (১৯), আব্দুর রহিম শরীফ (২০), ইফতেখার উদ্দিন রানা (২২), ইমরান হোসেন মামুন (২২), সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাদ্রাসার সাবেক সহ-সভাপতি রুহুল আমিন (৫৫), মহিউদ্দিন শাকিল (২০) ও মোহাম্মদ শামীম (২০)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে বগুড়ার নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা 

জয়পুরহাটের বাগজানায় ১৬০ বোতল ফেনসিডিল উদ্ধার

বগুড়ার সোনাতলায় অযত্নে নষ্ট হচ্ছে ভূমি অফিসের সিন্দুক

রাজশাহীতে চাল ব্যবসায়ীদের কোটি টাকা নিয়ে প্রতারক উধাও

হত্যা মামলার আসামি উত্তরা থেকে গ্রেফতার

বাস ভাড়া কিলোমিটার প্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব