ভিডিও সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:৩২ পিএম

 মোটরসাইকেল নিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢুকে পড়া যুবক ৫ দিনের রিমান্ডে

 মোটরসাইকেল নিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢুকে পড়া যুবক ৫ দিনের রিমান্ডে

প্রধানমন্ত্রীর তারেক রহমানের গাড়িবহরে মোটরসাইকেল নিয়ে ঢুকে পড়েছিলেন মহিবুল্লাহ মুবিন ওরফে মুবিন মাঝি (৩০) নামে এক যুবক। গত শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর ফার্মগেট এলাকায় এই ঘটনা ঘটে। 

আজ সোমবার (৭ সেপ্টেম্বর) তাকে সন্ত্রাসবিরোধী মামলায় ৫ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। মুবিন বরিশালের বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামের প্রয়াত প্রধান শিক্ষক ইউনুস মাঝির ছেলে। তিনি ঢাকায় রাইড শেয়ারিংয়ের কাজ করতেন বলে জানা গেছে।

আরও পড়ুন

আটকের পর তেজগাঁও থানার ওসি মো. মুনিরুজ্জামান বলেছিলেন, প্রধানমন্ত্রীর গাড়িবহর থেকে আটক মুবিনের দেহতল্লাশি করে তেমন কিছু পাওয়া যায়নি। তবে তার আচরণ ছিল রহস্যজনক। বাবুগঞ্জ এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাকে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 মোটরসাইকেল নিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢুকে পড়া যুবক ৫ দিনের রিমান্ডে

১৯ বছর বয়সেই ম্যানসিটি ছেড়ে সৌদি লিগে ফ্রান্সের সাঙ্গারে!

‘ইতালিতে দক্ষ জনশক্তি পাঠাতে ভাষা শেখানোর বিষয়ে সহযোগিতা চাওয়া হয়েছে’

পাকিস্তানের হয়ে কাজ করতে ‘ভয় পান’ স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ

‘তিন নাম্বার জন ডান, আলহামদুলিল্লাহ’ 

ফিফা’র আগামী নির্বাচনে লড়বেন ইনফান্তিনো