ভিডিও শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:৫৬ পিএম

ড. ইউনূসের বিরুদ্ধে বিচারাধীন আরও অর্ধশত মামলা 

ড. ইউনূসের বিরুদ্ধে বিচারাধীন আরও অর্ধশত মামলা 

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও গ্রামীণ কল্যাণের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে করসংক্রান্ত ৩১টি মামলা হাইকোর্ট ও আপিল বিভাগে এবং শ্রমসংক্রান্ত ১৯টি মামলা শ্রম আদালত ও শ্রম অ্যাপিলেট ট্রাইব্যুনালে বিচারাধীন।

এর আগে গত ১০ সেপ্টেম্বর ড. মুহাম্মদ ইউনূসের গড়ে তোলা প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়ে রায় দেন হাইকোর্ট।

জানা গেছে, ড. ইউনূসের বিরুদ্ধে বিচারাধীন করসংক্রান্ত ৩১টি মামলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর দাবির পরিমাণ প্রায় কয়েকশ কোটি টাকা। এ ছাড়া শ্রম আদালত ও শ্রম অ্যাপিলেট ট্রাইব্যুনালে আরও ১৯টি মামলা বিচারাধীন রয়েছে।

তবে ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনের দাবি, তিনি মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছেন। তার অভিযোগ, বর্তমান সরকার আওয়ামী লীগের পথেই হাঁটছে।

আরও পড়ুন

অন্যদিকে রাষ্ট্রপক্ষ বলছে, আদালতের রায়ের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

এ বিষয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করতে রাজি হয়নি অ্যাটর্নি জেনারেল কার্যালয়। রাষ্ট্রপক্ষের বক্তব্য, উচ্চ আদালতের রায়ের বাইরে যাওয়ার সুযোগ নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূসের বিরুদ্ধে বিচারাধীন আরও অর্ধশত মামলা 

নোয়াখালীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে থেকে নারী-পুরুষসহ গ্রেফতার ১২

ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের সিনেমা

শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার

ঊর্ধ্বতন পাঁচ পুলিশ কর্মকর্তাকে বদলি

বিশ্বের সেরা অভিনেত্রী ছিলেন শেখ হাসিনা: স্পিকার