যুবদল নেতা সাকের হত্যা মামলায় ২ আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর
মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকের হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার এ আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী এম এ রশিদ জানান, মামলার তদন্তের স্বার্থে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ১৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ুনরিমান্ডে নেয়া দুই আসামি হলেন রনি শিকদার ও শামীমা তাবাসসুম লুবনা। রনি শিকদার ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








