ভিডিও মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৭ অক্টোবর, ২০২৬ ০৫:১২ পিএম

মাগুরার শালিখায় জমি নিয়ে বিরোধে ছোট ভাইকে পিটিয়ে হত্যা

মাগুরার শালিখায় জমি নিয়ে বিরোধে ছোট ভাইকে পিটিয়ে হত্যা

মাগুরার শালিখায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার তালখড়ি ইউনিয়নের নাঘোসা গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মাসুদ গাজী (৪৫) ওই গ্রামের মৃত মোসলেম গাজীর ছেলে। অভিযুক্ত বড় ভাই সিদ্দিক গাজীর (৫০) বাড়িও একই গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার সকালে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে লাঠির আঘাতে মাসুদ গাজী গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়।

আরও পড়ুন

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, জমিসংক্রান্ত বিরোধ নিয়ে দুই ভাইয়ের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। একজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করা হয়েছে।

ওসি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মাসুদ গাজীর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরার শালিখায় জমি নিয়ে বিরোধে ছোট ভাইকে পিটিয়ে হত্যা

১

ময়মনসিংহের ত্রিশালে নির্মাণসামগ্রী লুটের ঘটনায় ৮ জন গ্রেপ্তার, ট্রাক ও পাইপ উদ্ধার

২

টুপটুপ রিসোর্টে আগুনের ১০ দিন পর শিক্ষিকার মরদেহ উদ্ধার

৩

ব্যালন ডি’অরে কে পেলেন কোন পুরস্কার

৪

আজ ডেঙ্গুতে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু

৫

আঙুলে চোট মুশফিকের, খেলতে প্রস্তুত লিটন

৬