ভিডিও মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৭ জুন, ২০২৪ ০৮:৩৪ পিএম

কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে  নারীর মৃত্যু

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর ট্রেনের নিচে কাটা পড়ে শাহিনা আক্তার  নামে এক নারীর মৃত্যুর ঘটনা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কালামপুর এলাকায় এঘটনা ঘটে।

নিহত শাহিনা আক্তার(৪৫) হলেন, কুড়িগ্রাম জেলার রাজিবপুর থানার জোয়ানী পাড়া গ্রামের আব্দুর রহমানের স্ত্রী।

এলাকাবাসী সূএে জানা যায়,  শাহিনা আক্তার এক জন মানসিক রোগী ছিলেন। কালামপুর এলাকায়  ভাই মোস্তাফিজুর রহমানের বাসায় চিকিৎসার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে চারদিন পূর্বে শাহিনা আক্তার তার স্বামীর সাথে আসেন। বৃহস্পতিবার সকালে  হঠাৎ ভাইয়ের বাসার কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বের হয়ে  শাহিনা আক্তার কালামপুর এলাকায় ট্রেন লাইনের উপর দিয়ে হাঁটার সময় পিছন দিক থেকে একটি  ট্রেন এসে তার ওপর দিয়ে চলে গেলে সেখানেই তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে গাজীপুর রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

আরও পড়ুন

জয়দেবপুর রেলওয়ে ইনর্চাজ সেতাফুর রহমান বলেন , কালামপুর খাজার ডেক এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। লাশ টি উদ্ধার করা হয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে শান্তি আলোচনায় ‘ভালো সম্ভাবনা’ দেখছেন ট্রাম্প

মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণের সহায়তায় আগ্রহী যুক্তরাষ্ট্র

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

তান্ত্রিক সেজে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৩

একরামুল হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

এভাবে চললে সবার আগে বাংলাদেশ হবে না, সবার আগে হবে বিএনপি: আখতার