ভিডিও রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৭ জুন, ২০২৪ ০৯:৩৩ এএম

স্পেনে বাংলাদেশিদের ঈদুল আজহা উদযাপন

স্পেনের রাজধানী মাদ্রিদে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা।

 

দেশটিতে বিভিন্ন খোলা জায়গায় ও বেশ কয়েকটি মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। মাদ্রিদে স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় ও সাড়ে ৮টায় দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

রাজধানী শহর মাদ্রিদ, পর্যটন নগরী বার্সেলোনা, কানারিয়াস দ্বীপপুঞ্জসহ বিভিন্ন শহরে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা ঈদের নামাজ আদায় করেন ও একে অপরের সাথে কুশলাদি বিনিময় করেন।

 

সেন্ত্র কুলতুরাল ইসলামিকো দে মাদ্রিদে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় অনুষ্ঠিত এ জামাতে স্পেনে অবস্থানরত বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম এবং অনেক কূটনৈতিক ব্যক্তিবর্গ নামাজ আদায় করেন।

আরও পড়ুন

বাংলাদেশি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার ক্যাসিনো পার্কে অনুষ্ঠিত হওয়া ঈদের জামাতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দসহ ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

 

উল্লেখ্য, স্পেনে প্রকাশ্যে পশু কোরবানি দেওয়ার নিয়ম না থাকায় স্থানীয় দোকান থেকে মাংস কিনে নেন প্রবাসীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্যারিসে ব্যাপক লুটপাট চালাচ্ছেন বিক্ষোভকারীরা

১

অন্ধকারে ডুবেছে পুরো শ্রীলঙ্কা

২

নয় ম্যাচে নয় জয়, ইয়ামালের জাদুতে বার্সার নতুন ইতিহাস

৩

ডি-৮ পুনর্গঠন ও সদস্য দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর প্রস্তাব বাংলাদেশের

৪

৩৩ ওভারেই অলআউট বাংলাদেশ, জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের হার

৫

হালান্ডের জোড়া গোলে সিটির সপ্তম জয়

৬