রংপুর সিটি প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রংপুর জেলা প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে রংপুর সিটি প্রেস ক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে আহার হোটেল মিলনায়তনে ইফতার মাহফিলে রংপুর সিটি প্রেস ক্লাবের সভাপতি স্বপন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির মানিকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সদর -৩ আসনের সংসদ সদস্য মোঃ মাহবুবুর রহমান বেলাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক যুগের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মমতাজ শিরীন ভরসা, রিপোর্টার্স ক্লাব রংপুরের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নুরুজ্জামান, বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক রাশেদ ফয়সল কবির, সহ-বার্তা নিয়ন্ত্রক বিপ্লব নাজির, সুজন জেলা সভাপতি ফকরুল আনাম বেঞ্জু, মহানগর সভাপতি এড. জোবায়দুর রহমান বুলেট, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ সালেকুজ্জামান সালেক, সাধারণ সম্পাদক সরকার মাজাহারুল মান্নান, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও বাপা সদস্য সচিব মোঃ রশিদুস সুলতান বাবলু, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মাজহারুল আলম মিলন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংবাদিক ফরহাদুজ্জামান ফারুক, সিটি প্রেস ক্লাবের জীবন সদস্য অন্তর রহমান, ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারেক, দপ্তর সম্পাদক কামরুল হাসান টিটু, সাহিত্য সম্পাদক এস এম শহিদুল ইসলাম, কার্যকরী সদস্য সাকিল আহমেদ, শাহ্ আলম ও মৌসুমী শংকর ঋতা প্রমুখ।
আরও পড়ুনঅনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইফতার মাহফিল কমিটির আহ্বায়ক সাংবাদিক মোঃ রেজাউল করিম জীবন। পরে দোয়া পরিচালনা করেন মাওলানা ইউসুফ আলী রাজু।
মন্তব্য করুন







