ভিডিও মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ মার্চ, ২০২৬, ১০:২৩ রাত

নওগাঁয় যাত্রীবাহী বাসে সাড়ে ৬ কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস জব্দ

নওগাঁয় যাত্রীবাহী বাসে সাড়ে ৬ কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের অভিযানে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে আনুমানিক সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ১ কেজি ৩০০ গ্রাম ‘ক্রিস্টাল মেথ আইস’ মাদকদ্রব্য জব্দ হয়েছে। তবে এ অভিযানে কেউ আটক হয়নি।

বিজিবি জানায়, গতকাল সোমবার বিকেল সোয়া ৫টায় বিজিবির নিকট গোয়েন্দা তথ্য আসে যে, নওগাঁ থেকে বগুড়াগামী একটি যাত্রীবাহী বাসে ‘ক্রিস্টাল মেথ আইস’ চোরাচালান হতে পারে। ওই তথ্যের ভিত্তিতে নওগাঁ ব্যাটালিয়নের(১৬ বিজিবি) ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক রবিউল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল, নওগাঁ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার এবং নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জের (ওসি) সমন্বয়ে গঠিত একটি টাস্কফোর্স অভিযান শুরু করে।

 অভিযানকালে টাস্কফোর্স দল সাহাপুর এলাকায় হোটেল মল্লিকার সামনে সন্দেহভাজন বাসটি তল্লাশি শুরু করে। তল্লাশিতে বাসটি থেকে মালিকবিহীন অবস্থায় এক কেজি তিনশ’ গ্রাম ক্রিস্টাল মেথ আইস নামক মাদকদ্রব্য জব্দ হয়। যার  আনুমানিক মূল্য ৬ কোটি পঞ্চাশ লাখ টাকা।

আরও পড়ুন

গতকাল সোমবার দিবাগত রাত সোয়া ১টায় ১৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ১৬ বিজিবির প্রশাসনিক দায়িত্বপূর্ণ এলাকায় জব্দ ওই মাদকদ্রব্য নওগাঁ সদর মডেল থানায় জমা হয়েছে। তিনি আরও জানান,  দায়িত্বপূর্ণ নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এবং প্রশাসনিক দায়িত্বপূর্ণ এলাকায় মাদক পাচার ও অবৈধ চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান চলমান রাখবে ১৬ বিজিবি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় যাত্রীবাহী বাসে সাড়ে ৬ কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস জব্দ

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঝড়ে বালিকা বিদ্যালয় ভবন বিধ্বস্ত

দিনাজপুরে দুই টাকায় ঈদ উপহার পেল হতদরিদ্ররা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলসতুর ওপর ওঠা থেকে বিরত থাকার আহ্বান

পাবনার সাঁথিয়ায় গাঁজাসহ গ্রেফতার ২