ভিডিও মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ মার্চ, ২০২৬, ১০:১৯ রাত

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছে। আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তাদের আরেক মেয়ে শিশু।

জানা যায়, নিহত শরিফুল ইসলাম দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামের বাসিন্দা। তিনি পাটগ্রামের একটি এনজিওতে কর্মরত ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত স্ত্রী ও ছেলের নাম জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে সপরিবার ঈদ উদযাপনের জন্য স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়েকে নিয়ে মোটরসাইকেলযোগে পাটগ্রাম থেকে দিনাজপুরের নিজ গ্রামে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন শরিফুল ইসলাম। মোটরসাইকেলটি মির্জারকোট মডেল মসজিদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক তাদের সজোরে ধাক্কা দেয়।

আরও পড়ুন

এতে ঘটনাস্থলেই শরিফুল ইসলাম, তার স্ত্রী এবং ছেলে শিশুর মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় তাদের মেয়েকে স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক জানান, তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি। তবে তথ্য সংগ্রহের কাজ চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঝড়ে বালিকা বিদ্যালয় ভবন বিধ্বস্ত

দিনাজপুরে দুই টাকায় ঈদ উপহার পেল হতদরিদ্ররা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলসতুর ওপর ওঠা থেকে বিরত থাকার আহ্বান

পাবনার সাঁথিয়ায় গাঁজাসহ গ্রেফতার ২

দিনাজপুরের ঘোড়াঘাটে ঝড় ও  শিলাবৃষ্টির তান্ডবে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত