ভিডিও মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ মার্চ, ২০২৬, ১০:১৭ রাত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঝড়ে বালিকা বিদ্যালয় ভবন বিধ্বস্ত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঝড়ে বালিকা বিদ্যালয় ভবন বিধ্বস্ত

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের নওগাঁ বালিকা উচ্চ বিদ্যালয়ে গতকাল সোমবার দিবাগত রাতে প্রলয়ংকরী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ঝড়ের তাণ্ডবে বিদ্যালয়ের পুরাতন ভবনটি সম্পূর্ণভাবে বিধ্বস্ত ও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক রকেট জানান, হঠাৎ করে প্রবল ঝড় শুরু হলে মুহূর্তের মধ্যেই বিদ্যালয়ের পুরাতন ভবনটি ভেঙে পড়ে। এতে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত ক্ষতি হয়েছে।

আরও পড়ুন

তিনি আরও জানান, যথাযথ সংস্কার ও নতুন ভবন নির্মাণের জন্য আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঝড়ে বালিকা বিদ্যালয় ভবন বিধ্বস্ত

দিনাজপুরে দুই টাকায় ঈদ উপহার পেল হতদরিদ্ররা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলসতুর ওপর ওঠা থেকে বিরত থাকার আহ্বান

পাবনার সাঁথিয়ায় গাঁজাসহ গ্রেফতার ২

দিনাজপুরের ঘোড়াঘাটে ঝড় ও  শিলাবৃষ্টির তান্ডবে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত

বগুড়ার কাহালুতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে করে নারীর আত্মহত্যা